স্কুল সভাপতির ঘুসিতে ৩ দাঁত ভাঙলো প্রধান শিক্ষকের

বগুড়া প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২১, ২০:২১আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২১:৪৭

বগুড়ার নন্দীগ্রামে সভার নোটিশ খাতা ছিঁড়ে ফেলার জের ধরে এক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির ঘুসিতে আরেক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদুর (৫৫) তিনটি দাঁত ভেঙে গেছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কুমিড়া পণ্ডিতপুকুর বাজারে ঘটনাটি ঘটে। শুক্রবার (৮ অক্টোবর) ওই শিক্ষককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় কোষাশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামীম হোসেন লিটনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক। ওসি আবুল কালাম আজাদ জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, আহত সাজ্জাদুল ইসলাম দুদু উপজেলার ভর তেঁতুলিয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম একই উপজেলার কোষাশ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ওই স্কুলে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে কমিটির সভাপতি শামীম হোসেন লিটন চার শিক্ষকের নিয়োগ নিয়ে উত্তেজিত হন এবং নোটিশ খাতা ছিঁড়ে ফেলেন। এরপর সভা শেষ না হতেই তিনি বিদ্যালয় থেকে চলে যান।

মঞ্জুয়ারা বেগম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার স্বামী সাজ্জাদুল ইসলাম দুদু কুমিড়া পণ্ডিতপুকুর বাজারে গিয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শামীম হোসেন লিটনের কাপড়ের দোকানে যান। তিনি লিটনের কাছে স্ত্রীর প্রতিষ্ঠানের নোটিশ খাতা ছিঁড়ে ফেলার কারণ জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শামীম হোসেন মুখে ঘুসি দিলে দুদুর সামনের তিনটি দাঁত ভেঙে পড়ে যায়। এতে দ্রুত তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অভিযোগের বিষয়ে শামীম হোসেন লিটন বলেন, ‘আমার প্রতিষ্ঠানের বিষয়ে হস্তক্ষেপ করায় সাজ্জাদুল ইসলাম দুদুর সঙ্গে বাগবিতণ্ডা হয়েছিল। তিনি (দুদু) উত্তেজিত অবস্থায় দ্রুত বের হওয়ার চেষ্টা করলে কলাপসিবল গেটে ধাক্কা লেগে তার দাঁত ভেঙে যায়। এখানে আমার কোনও দোষ নেই।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি