বিয়ে করতে টালবাহানা, প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

বগুড়া প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ১৯:১১আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৯:১২

বগুড়ার আদমদীঘির সান্তাহারে পৌর আওয়ামী লীগ নেতার ছেলে প্রীতম ভৌমিকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১১ অক্টোবর) দুপুরে পুলিশ তাকে সান্তাহার মাইক্রোবাস স্ট্যান্ড থেকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠিয়েছে।

এজাহার সূত্র ও স্থানীয়রা জানান, প্রীতম ভৌমিক রথবাড়ী এলাকার বাসিন্দা সান্তাহার পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ ভৌমিকের ছেলে। স্থানীয় একটি কলেজে যাতায়াতকালে ওই কলেজছাত্রীর সঙ্গে প্রীতম ভৌমিকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত রবিবার
বেলা ২টার দিকে প্রীতম বিয়ের প্রলোভনে ওই ছাত্রীকে সান্তাহার খাড়ির ব্রিজ এলাকায় একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এরপর বিয়ের কথা বললে তিনি তালবাহানা করতে থাকেন। ওই ছাত্রী ওই রাতে আদমদীঘি থানায় প্রীতমের বিরুদ্ধে মামলা করেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, সান্তাহার মাইক্রোবাস স্ট্যান্ড থেকে আসামি প্রীতমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

/এমআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি