ঈশ্বরদীতে ট্রাকচাপায় প্রাণ গেলো ৩ জনের

রাজশাহী প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১, ১৩:৩৬আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৬:০২

পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাকচাপায় তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর শালবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁর ছেলে অটো ভ্যানচালক মুনসুর আলী খাঁ (৩৮), ভ্যানের যাত্রী আওতাপাড়া গ্রামের সোবাহান শাহর ছেলে সাইফুল শাহ (৫২) এবং মোটরসাইকেল চালক পাবনা পৌর সদরের ছাতিয়ানী মধ্যপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে আসিফ হোসেন (৩২)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান খান আসাদ জানান, শুক্রবার সকালে পাবনা থেকে রূপপুরের দিকে যাচ্ছিল অটোভ্যান ও মোটরসাইকেলটি। ছিলিমপুর শালবাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। এরপর মোটরসাইকেলে ধাক্কা দেয় ভ্যানটি। এতে ঘটনাস্থলেই অটো ভ্যানচালক মুনসুর ও তার যাত্রী সাইফুল মারা যান। গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালক আসিফকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে সেখানে তার মৃত্যু হয়।

ওসি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক, ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম