চলনবিলে ফাঁদমুক্ত হলো শতাধিক পাখি

নাটোর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, ১৬:৪৫আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬:৫০

নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলে অতিথি পাখি শিকারের বিরুদ্ধে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। সোমবার সকালে শিকারিদের ফাঁদ আটকানো শতাধিক বক পাখিকে মুক্ত করেন তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক মোল্লাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতা আব্দুল বারী বলেন, ‘বেশ কিছুদিন থেকেই উপজেলার বিভিন্ন বিলে কিছু অসাধু ব্যবসায়ী এবং পাখি শিকারিরা ফাঁদ দিয়ে অতিথি পাখি শিকার ও বিক্রি করছে। বিষয়টি নজরে এলে অভিযানের সিদ্ধান্ত নেন মেয়র। এরই অংশ হিসেবে সোমবার ভোরে উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা ও বামনবাড়িয়া মাঠে অভিযান চালানো হয়। এ সময় বিশটি ফাঁদ থেকে শতাধিক বক উদ্ধার শেষে অবমুক্ত করা হয়। তবে পালিয়ে যাওয়ায় শিকারিদের ধরা সম্ভব হয়নি।’

পৌর মেয়র শিকারিদের ফাঁদ আটকানো বক অবমুক্ত করেন শাহনেওয়াজ আলী মোল্লা জানান, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। তারপরও যেসব অসাধু ব্যক্তি পাখি শিকার করছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এখন থেকে পৌর সদরের বিভিন্ন মাঠে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের