রাজশাহীর তিন ইউপিতে থাকছে না নৌকার প্রার্থী

রাজশাহী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ০৮:৩৬আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০৮:৩৮

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর তানোর ও গোদাগাড়ী উপজেলায় ভোট হচ্ছে। তবে দুই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে তিনটিতে নৌকা প্রতীক থাকছে না। 

একজন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও অসুস্থতার জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন না। অন্য দুই জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আপিলেও প্রার্থিতা ফিরে পাননি তারা।

রাজশাহীর জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, উপজেলায় আওয়ামী লীগের দুই প্রার্থীসহ সাত জনের প্রার্থিতা বাতিল করা হয়েছিল। প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছিলেন তারা। কিন্তু গত সোমবার বিকালে অনুষ্ঠিত আপিল শুনানিতে আওয়ামী লীগের দুই প্রার্থীসহ চার জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।

আপিলেও মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন—তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের নৌকার প্রার্থী আবদুল মালেক, বাঁধাইড় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেন হোসাইন, গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নের নৌকার প্রার্থী জালাল উদ্দিন এবং দেওপাড়ার স্বতন্ত্র প্রার্থী যুবদল নেতা নাসিরুদ্দীন বাবু।

গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন শহিদুল ইসলাম। অসুস্থতার কারণে তিনি মনোনয়নপত্র দাখিলই করেননি। এর ফলে চর আষাড়িয়াদহতেও নৌকা প্রতীক নিয়ে কেউ ভোট করছেন না। মোট তিনটি ইউপিতে থাকছে না নৌকার প্রার্থী।

এদিকে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন তানোরের কলমা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গোলাপ হোসেন, গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাগর আলী ও বাঁধাইড় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা। আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ হবে। ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৭২ জন।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম