সিরাজগঞ্জে যুবদলের ১৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ১২:৩৩আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১২:৩৩

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় যুবদলের ১৭৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি এই মামলা করেন। মামলায় জেলা যুবদল সভাপতি মির্জা আব্দুর জব্বার বাবু দলটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের নাম রয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা ও দুই পুলিশকে আহত করার ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

গতকাল বুধবার দপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ইবি রোডের বিএনপি কার্যালয়ের সামনে রাস্তা বন্ধ করে সমাবেশ করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় পৌনে দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে একজন উপ-পরিদর্শকসহ দুই জন পুলিশ ও যুবদলের ১৫ নেতাকর্মী আহত হন। 

/এসএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী