চলনবিলে মুক্ত হলো দেড় শতাধিক পাখি, দুই শিকারির জরিমানা

নাটোর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ১৬:১১আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৬:১১

বেশ কিছুদিন থেকেই অতিথি পাখি শিকার বন্ধ ও শিকারিদের ধরতে অভিযান চললেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন শিকারিরা। তাই পাখি শিকারিদের ধরতে বৃহস্পতিবার ভোরে অভিযান চালালেন চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর উপজেলার ইউএনও। চার কিমি পথ হেঁটে ধরলেন দুই শিকারিকে। তাদের জরিমানা করে মুক্ত করা হয়েছে দেড় শতাধিক অতিথি পাখি।

ইউএনও তমাল হোসেন জানান, দুই শিকারিকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ ওই অভিযানে তার নেতৃত্বে পুলিশ, গ্রামপুলিশ ও পাখিপ্রেমীসহ দশ জন অংশ নেন।

ইউএনও বলেন, ‘বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার ধারাবারিষা ও নাজিরপুর ইউনিয়নের ধারাবারিষা, সিধুলী, চলনালি, চরকাদহ, নাজিরপুর, রাণীনগরসহ প্রায় ১৫টি মাঠে পরিবেশকর্মীদের নিয়ে ওই অভিযান পরিচালনা করা হয়। সে সময় পাখি শিকার করার ২৫টি কিল্লা বা ফাঁদ জব্দ এবং ২৫টি বকসহ দেড় শতাধিক অতিথি পাখি উদ্ধার করা হয়। চলনালি মাঠ থেকে ওই এলাকার পাখি শিকারি সেলিম হোসেন ও আহমদ আলীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি জানান, জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন পরিবেশকর্মীদের নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী