পাঁচ বছরে গোটা প্রশাসন করায়ত্তে নিয়েছে সরকার: দুলু

নাটোর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৬, ১৮:৪৩আপডেট : ১৯ জানুয়ারি ২০১৬, ১৮:৪৮

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর জেলা বিএনপির সভাপতি ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান সরকার পাঁচ বছরের দুঃশাসনে নির্বাচন কমিশন থেকে শুরু করে গোটা প্রশাসন করায়ত্তে নিয়েছে।

মঙ্গলবার জেলা শহরের আলাইপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।  

বক্তব্যে তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান যেমন সকল দল, মিডিয়া বন্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন, তারই ধারাবাহিকতায় শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঘোষিত বাকশালের মাধ্যমে দেশ পরিচালনা করছেন।

তিনি আরও বলেন, সরকার গণতান্ত্রিক দেশে বিরোধী দলসহ সকল বিরোধীপক্ষকে রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে শুধু বাধাই প্রদান করছে না বরং বিএনপি নেতা-কর্মীদের কোণঠাসা করতে একের পর এক গ্রেফতার, হামলা ও মিথ্যা মামলা দিয়ে তাদের জেলে পুরে রাখছে।

বিএনপির এলাকাস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি রহিম নেওয়াজ, অপর সহ সভাপতি খবির উদ্দিন শাহ প্রমুখ।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী