বগুড়ায় ইউপি নির্বাচন ঘিরে বাড়ছে সংঘাত 

বগুড়া প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২১, ১১:৩২আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১১:৩২

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বগুড়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সমস্যা বাড়ছে। নৌকা প্রার্থীর সঙ্গে বিদ্রোহী ও অপর স্বতন্ত্র প্রার্থীর লোকদের বিরোধ বেড়েই চলেছে। গত দু’দিনে সদর, শিবগঞ্জ ও শেরপুরে কয়েকটি হামলা, সংঘর্ষ, অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকায় প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, দ্বিতীয় ধাপে শিবগঞ্জ উপজেলায় ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। শিবগঞ্জ সদর ইউনিয়নের নির্বাচনি প্রচারণা নিয়ে বুধবার রাতে নৌকার কর্মীরা বিদ্রোহী প্রার্থীর নির্বাচনি অফিসে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। বিহার ইউনিয়নের বিহার হাটের এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। 

বিহার ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বেচ্ছাসেবক লীগ নেতা বর্তমান চেয়ারম্যান মহিদুল ইসলামকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মতিউর রহমান মতিন মোটরসাইকেল প্রতীক পেয়েছেন। বুধবার প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা মাঠে নামেন। সন্ধ্যার পর শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু প্রায় ১০০ মোটরসাইকেলের বহর নিয়ে বিহারহাট এলাকায় গিয়ে মোটরসাইকেল প্রতীকের পক্ষে সভা করেন। রাত ৮টার দিকে মোটরসাইকেল প্রতীকের মতিনের নির্বাচনি অফিসে হামলার ঘটনা ঘটে। সেখানে অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। মারপিটে ১০ জন আহত হয়েছেন, বলে প্রার্থী মতিন দাবি করেছেন। 

আহতদের মধ্যে হারুন মিয়া (৩৫) ও জুয়েল ইসলামকে (৩৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে চার জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি এ ঘটনার জন্য বিদ্রোহী প্রার্থীর লোকজনের উসকানিমূলক বক্তব্যকে দায়ী করেছেন। 

বৃহস্পতিবার আহত হারুনের বাবা বাবু মোল্লা শিবগঞ্জ থানায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

অন্যদিকে বুধবার রাতে মাঝিহট্ট ইউনিয়নে এসকেন্দার আলী সাহানা নামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর (অটোরিকশা) ১১টি নির্বাচনি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের লোকজন ভালুঞ্জা, শনভালকি, ভারাহার, মাঝিহট্ট, গোবিন্দপুর, মোল্লাপাড়া ও চকপাড়াসহ ১১টি অফিসে অতর্কিত হামলা চালায় বলে জানান তিনি।

চেয়ারম্যান প্রার্থী সাহানা এ হামলার জন্য আওয়ামী লীগ প্রার্থী আবদুল গফুর ও স্বতন্ত্র প্রার্থী আকবর আলীকে দায়ী করেছেন। তিনি এ বিষয়ে আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন। তবে অভিযুক্ত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেছেন।

এর আগে গত ২৬ অক্টোবর রাতে শিবগঞ্জের কিচক ইউনিয়নের সোনারপাড়া এলাকায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হন। রাত ১০টার দিকে নৌকা মার্কার বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরীর সমর্থকরা মোটরসাইকেল নিয়ে সোনারপাড়া এলাকায় পৌঁছালে জাপা প্রার্থী জামিরুল ইসলাম রনির সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থীরা একে অপরকে দায়ী করেন। 

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, দু’পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের রজাকপুর এলাকায় মঙ্গলবার রাতে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলিম উদ্দিনের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হন জেলা ছাত্রলীগ নেতা মাহফুজার রহমানসহ পাঁচ জন। তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর ও দুটিতে অগ্নিসংযোগ করা হয়। এ হামলার জন্য আলিম উদ্দিন স্বতন্ত্র প্রার্থী বদরুল আলমের কর্মীদের দায়ী করেন।

সদর থানার ওসি সেলিম রেজা জানান, নুনগোলার ঘটনায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মামলা হয়নি।

এছাড়া বুধবার রাতে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর পূর্বপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর প্রচারণা সভায় হামলায় অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে আনারুল ইসলাম ও সাইফুল ইসলামকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আনারুল ইসলাম শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু (আনারস মার্কা) এ হামলার জন্য নৌকা প্রার্থী পরিমল দত্তের কর্মীদের দায়ী করেন।

তবে পরিমল দত্ত হামলায় তার কর্মীরা জড়িত নন বলে দাবি করেছেন।

শেরপুর থানার ওসি সহিদুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান