ফেসবুকে মহানবীকে কটূক্তি, ৩ জনের ১০ বছর করে কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
০১ নভেম্বর ২০২১, ২১:১৯আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২১:১৯

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় করা মামলায় তিন জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (০১ নভেম্বর) বিকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন। তারা পাবনার আতাইকুলার বাসিন্দা। রায় ঘোষণার সময় এহসান ও জহিরুল আদালতে উপস্থিত ছিলেন। খোকন পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত জনকে খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইশমত আরা বলেন, ২০১৩ সালের ২ নভেম্বর সনাতন ধর্মাবলম্বী এক যুবকের ফেসবুক আইডি থেকে মহানবীকে কটূক্তি করে ছবি পোস্ট করা হয়। এ নিয়ে ওই যুবকের বাড়িতে হামলা ও ভাঙচুর করে আগুন দেয় স্থানীয়রা।

এ ঘটনায় ৫৭ ধারায় মামলা করা হয়। পরে তদন্তে জানা যায়, আমিনুল এহসান তার ফটোকপির দোকান থেকে মহানবীকে কটূক্তি করা ছবি ফটোকপি করে বিক্রি করেন। দণ্ডপ্রাপ্ত জহিরুলের কম্পিউটারের দোকানে বসে সনাতন ধর্মাবলম্বী যুবকের ফেসবুক থেকে তা পোস্ট করেন খোকন। এ বিষয়ে আদালতে স্বীকারোক্তি দেন আমিনুল। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মামলার রায় ঘোষণা করেন বিচারক।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি