নির্বাচনের পরদিন দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

বগুড়া প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২১, ১৮:২৩আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৮:২৫

বগুড়ার সোনাতলা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২ নভেম্বর)। রাতেই ঘোষণা করা হয়েছে ফলাফল। যেখানে নারিকেল গাছ প্রতীকে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম নান্নু। তবে বুধবার (৩ নভেম্বর) দুপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন, নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীরসহ সাত জন আহত হয়েছেন।

দুপুরে উপজেলা পরিষদ সড়কের মাইক্রোবাস স্ট্যান্ডে ভোট দেওয়া নিয়ে মেয়র ও পরাজিত আওয়ামী লীগ প্রার্থীর দুই কর্মীর মধ্যে বাগবিতণ্ডার জেরে এ সহিংসতার ঘটনা ঘটে।

বিকালে সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনও পক্ষ মামলা করেনি। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন এবং নবনির্বাচিত জাহাঙ্গীর আলম নান্নু একে অপরকে দায়ী করেছেন।

আহতরা হলেন- পরাজিত নৌকার মেয়র প্রার্থী শাহিদুল বারী খান রব্বানীর পক্ষের সোনাতলা পৌর যুবলীগের আহ্বায়ক নাহিদ হাসান জিতু (৩৫), উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রশিদ সোহেল (৪৩) ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক উৎপল কুমার কর্মকার (৩৬) এবং নির্বাচিত মেয়র পক্ষের এমদাদুল হক (৫০) ও ফারুক হোসেন (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে এ নির্বাচন চলাকালে কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া নিয়ে নৌকার প্রার্থী শাহিদুল বারী খান রব্বানীর নারী সমর্থক পানের দোকানি আইনুর ও বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীরের সমর্থক হোসেন আলীর বাগবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আইনুর ও হোসেন আলীর মধ্যে আবারও ঝগড়া হয়। ওই নারী খেপে গিয়ে হোসেনকে জুতা দিয়ে আঘাত করেন। এ সময় পাশেই নৌকার মেয়র প্রার্থীর সমর্থক উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা
চেয়ারম্যান মিনহাদুজ্জামান লিটন এবং তার লোকজন চা পান করছিলেন। তখন কে বা কারা নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীরকে খবর দেন, তার কর্মী হোসেন আলীকে মারধর করা হচ্ছে। তখন মেয়র ও তার পক্ষের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।

আহতদের বগুড়া শজিমেক হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে ঘটনার পরপরই সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন ও থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। আশপাশসহ ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা রয়েছে।

এরপরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, দুই প্রার্থীর দুই সমর্থকদের মাঝে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাদের লোকজন মারামারিতে জড়িয়ে পড়েন। এতে উপজেলা চেয়ারম্যান, মেয়র ও চেয়ারম্যান পক্ষের তিন জন আহত হয়েছেন। নির্বাচনের কারণে পৌর এলাকায় ৭২ ঘণ্টার ১৪৪ ধারা জারি থাকায় পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এতে পরিস্থিতি শান্ত আছে।

মেয়র জাহাঙ্গীর আলম নান্নুর ভাই আবদুল আজিজ হিরার দাবি, দুপুরে মেয়র ভোটারদের শুভেচ্ছা জানাতে বাড়ি থেকে বের হন। তিনি নবীন আনোয়ার কমরেডের বাড়ির সামনে পৌঁছলে ৩-৪টি মোটরসাইকেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ঘেরাও করে। মেয়রের সমর্থকরা খবর পেয়ে সেখানে গেলে দুই পক্ষের মধ্যে
মারামারির ঘটনা ঘটে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক দাবি করেন, মেয়র ও তার লোকজনের মারপিট এবং ছুরিকাঘাতে উপজেলা সভাপতি মিনহাদুজ্জামান লিটনসহ চার জন আহত হয়েছেন। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার দাবি করেন।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান