‘তেলের দাম কমাতে নয়, ভাড়া বাড়াতে পরিবহন ধর্মঘট হয়েছে’

বগুড়া প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ২১:১৬আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২১:১৬

ডিজেল, কেরোসিন, ফার্নেস অয়েল ও এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট বগুড়া শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৮ নভেম্বর) দুপুরে শহরের সাতমাথায় ওই কর্মসূচি পালন করা হয়।

বগুড়ার বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা ও জেলার বাসদের সদস্য সচিব সাইফুজ্জামান টুটুলের সভাপতিত্বে ও শাহনেওয়াজ খান পাপ্পুর সঞ্চালনায় সমাবেশে সিপিবির জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী আবদুর রশিদ, বাসদের জেলা সদস্য মাসুদ পারভেজ, অ্যাডভোকেট দিলরুবা নূরী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সরকার ডিজেল, কেরোসিনের দাম বৃদ্ধি করে আবারও প্রমাণ করলো লুটপাটই হলো তাদের উদ্দেশ্য। গত সাত বছর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল। কিন্তু তখন তেলের দাম কমানো হয়নি। দুই মাস না যেতেই আন্তর্জাতিকভাবে মূল্য বৃদ্ধির অজুহাতে আবারও দাম বাড়িয়ে দিলো। তাই এটি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত। গত সাত বছরে যে ৪০ হাজার কোটি টাকা লাভ করলো তা ভর্তুকি দিয়ে এ মূল্য বৃদ্ধি বন্ধ করা উচিত।

তারা আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার আর ধর্মঘটে গেলো পরিবহন মালিকরা। তা মূল্য কমানোর জন্য নয় বরং পরিবহনের ভাড়া বৃদ্ধি জন্য। সরকার দাম সমন্বয়ের নামে বাস ভাড়াও বাড়ালো। তাই সরকার আর মালিক যে একই সূত্রে বাঁধা তা আর খতিয়ে দেখতে হয় না। আজ এটা জনগণের কাছে সুস্পষ্ট। বক্তারা জনস্বার্থে অবিলম্বে জ্বালানি তেল ও গ্যাসের দাম কমাতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় জনগণকে সরকারের গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে ঐক্যবদ্ধ হতে হবে।

/এফআর/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
‘বাধ্য হয়েই’ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: প্রতিমন্ত্রী
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়, বাড়লো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের