ওসির মোবাইল নম্বর স্পুফিং করে প্রার্থীদের কাছে টাকা দাবি

বগুড়া প্রতিনিধি
১০ নভেম্বর ২০২১, ১৮:৪৫আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৮:৪৫

বগুড়ার শিবগঞ্জ ও শেরপুর থানার ওসির মোবাইল ফোন নম্বর স্পুফিং (প্রতারণা) করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে। বিষয়টি টের পেয়ে বুধবার (১০ নভেম্বর) বিকালে ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেয় বগুড়া জেলা পুলিশ।

জেলা পুলিশ সূত্র জানিয়েছে, ১১ নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১১ ও শেরপুরের ৯ ইউনিয়নে নির্বাচন হবে। নির্বাচনকে সামনে রেখে প্রতারক চক্র শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম ও শিবগঞ্জে থানার ওসি
সিরাজুল ইসলামের মোবাইল ফোন নম্বর স্পুফিং করে। তারা ওসিদের নামে বিভিন্ন ইউনিয়নের প্রার্থীকে সুবিধা দেওয়ার কথা চলে অর্থ দাবি করে।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, তার নম্বর স্পুফিং করে প্রতারকরা এক চেয়ারম্যান প্রার্থীকে ফোন দেয়। ওই প্রার্থী বিষয়টি তাকে (ওসি) জানালে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এরপর জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুকে নোটিশ করলে প্রতারকরা সতর্ক হয়ে যায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান, এসব ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। স্পুফিং বিষয়ে তিনি বলেন, ‘এটা কম্পিউটারে ডিজিটাল প্রতারণা। অনলাইনে অ্যাপের মাধ্যমে কারও নম্বর হুবহু ব্যবহার করা যায়।’

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের