‘হাসান আজিজুল তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন’

রাবি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২১, ২৩:১৮আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২৩:১৯

এত বড় সাহিত্যিক হয়েও ব্যক্তি জীবনে হাসান আজিজুল হক খুবই সাদামাটা জীবনযাপন করতেন বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাইদুর রহমান। তিনি বলেছেন, ‘দীর্ঘদিন ধরে হাসান আজিজুল হকের সঙ্গে আমাদের চলাফেরা। একসঙ্গে বিশ্ববিদ্যালয়ের হাউজিং সোসাইটিতে ছিলাম। তার এই মৃত্যুর জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এ সময়ে তার চলে যাওয়া বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি।’

সাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুর খবর পেয়ে সোমবার (১৫ নভেম্বর) তার রাজশাহীর গিয়ে এসব কথা বলেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য কুমার সাহা বলেন, ‘হাসান স্যার আমাদের শিক্ষক ছিলেন। তার সহকর্মী হয়েছিলাম। বাংলা সাহিত্য যতদিন থাকবে তিনি ততদিন আমাদের মাঝে বেঁচে থাকবেন।’

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক ও সাহিত্যিক অধ্যাপক অনিক মাহমুদ বলেন, ‘বাংলা সাহিত্যে তার যে বিস্তৃতি, এর মধ্য দিয়েই তিনি বেঁচে থাকবেন অনন্তকাল।’

সোমবার রাত সোয়া ৯টার দিকে রাজশাহীর নিজ বাসায় মারা যান কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। গত একমাস ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। বাসায় রেখেই তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার (১৬ নভেম্বর) বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের