প্রহরীদের বেঁধে তিন মার্কেটে ডাকাতি: অস্ত্রসহ গ্রেফতার ৫

বগুড়া প্রতিনিধি
২২ নভেম্বর ২০২১, ১৭:৪১আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৭:৪১

বগুড়ার গাবতলী উপজেলায় নৈশ প্রহরীদের হাত-পা বেঁধে তিন মার্কেটে ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ পাঁচ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। 

রবিবার (২১ নভেম্বর) রাতে ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১২ এর বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা। 

সোমবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জাম ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—টাঙ্গাইলের সামসুল উদ্দিনের ছেলে ডাকাত সর্দার দেলোয়ার হোসেন (৩৫), তার সহযোগি একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে আবদুল হালিম জুয়েল (২৮), ময়মনসিংহের মৃত বিল্লাল হোসেনের ছেলে আলী হোসেন (৫৬), নাটোরের কানু মুন্সীর ছেলে সুমন মুন্সী (২০) এবং একই জেলার আবদুল গণির ছেলে হুমায়ুন কবির (৩৫)।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সোহরাব হোসেন জানান, গত ৬ নভেম্বর রাতে একদল ডাকাত গাবতলী উপজেলার দুর্গাহাটা বাজারে মুন্সী সুপার মার্কেট, পুকুরপাড় মার্কেট ও মসজিদ মার্কেটে হানা দেয়। তারা অস্ত্রের মুখে নৈশ প্রহরীদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে। এরপর তালা কেটে তিন মার্কেটে নয়টি দোকানে ডাকাতি করে। ডাকাতরা সোনার গহনা, ইলেকট্রনিক সামগ্রী, কাপড় ও মোবাইল ফোন এবং নগদ টাকাসহ ২০ লক্ষাধিক টাকা মূল্যের মলামাল লুট করে। পরদিন ব্যবসায়ীরা অজ্ঞাতদের বিরুদ্ধে গাবতলী থানায় ডাকাতি মামলা করেন।

ঘটনাস্থলে তদন্ত, সিসিটিভি ফুটেজ ও নৈশ প্রহরীদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলকে শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় রবিবার রাতে আশুলিয়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার দোলোয়ার হোসেনসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে গাবতলী থানায় করা মামলায় আসামি দেখানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম