‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যাওয়ার দরকার নেই’

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ১৯:৫৮আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৯:৫৮

‘নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারতে হবে। নৌকায় যারা ভোট দেবেন না, তাদের কেন্দ্রে যাওয়ার দরকার নেই। ভোটের আগেই প্রতি কেন্দ্রে ৫০০ ব্যালটে সিল মারা হবে।’

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার সমর্থকরা এসব কথা বলে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। বুধবার (২৪ নভেম্বর) স্বতন্ত্র প্রার্থী মো. আল-আমিন সরকার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানান।

চেয়ারম্যান বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে আল-আমিন সরকার বলেন, ‘ক্ষমতাসীন দলের প্রার্থী রেজাউল করিম তপন আমার কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও মারপিট চালাচ্ছেন। প্রচারণায় বাধা দিচ্ছেন। আজ সকালে ভোট চাইতে গেলে আমার চার নারী কর্মীকে মারধর করেছে নৌকা প্রার্থীর সন্ত্রাসী বাহিনী। তাদের তাণ্ডবে আমি নিজের জীবনের নিরাপত্তা নিয়েই শঙ্কিত হয়ে পড়েছি। অপরদিকে ইউনিয়ন পরিষদ এলাকায় আমার বেশ কিছু কর্মীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।’

তার আরও অভিযোগ, ‘এর আগেও আমার নির্বাচনী অফিসে নৌকার প্রার্থী রেজাউল ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুলের নেতৃত্বে হামলা চালানো হয়। আমার তিন কর্মীকে কুপিয়ে জখম করা হয়। এসব কারণে এখানে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।’ এ সময় তিনি প্রশাসনের কাছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

এদিকে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম তপন বলেন, ‘আমি কখনও গণ্ডগোল পছন্দ করি না। আমি নিরপেক্ষ নির্বাচন চাই। স্বতন্ত্র প্রার্থী যেসব অভিযোগ দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা।’

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম