রাজশাহী মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কামাল

রাজশাহী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ২১:০৮আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২১:২২

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতির পদ শূন্য হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। গত ১৯ নভেম্বর (শুক্রবার) দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় সভাপতি শেখ হাসিনা রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন দেন।

জানা গেছে, এএইচএম খায়রুজ্জামান লিটনকে সভাপতিমণ্ডলীর সদস্য করায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতির পদটি শূন্য হয়। এতে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।

এদিকে, শনিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত একটি চিঠি খায়রুজ্জামান লিটন বরাবর পাঠান। এতে উল্লেখ করা হয়, ‘আনন্দের সঙ্গে জানানো হচ্ছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আপনাকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন দিয়েছেন। বিশ্বাস করি, আপনার শ্রম, মেধা, প্রজ্ঞা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডে নতুন গতিবেগ সঞ্চারিত করতে সহায়ক হবে। সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের