ওমিক্রন ঠেকাতে হিলি স্থলবন্দরে বাড়তি সতর্কতা

হিলি প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৬:৫২আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৬:৫৪

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী বাংলা ট্রিবিউনকে জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে যাত্রী বহিগর্মন শুরু হয়নি। অনুমোদন স্বাপেক্ষে শুধু ভারত থেকে যাত্রীরা দেশে আসতে পারছেন। তবে করোনা সংক্রমণ রোধে বিশেষ করে নতুন ধরন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

তিনি জানান, যাত্রীদের যাচাই-বাছাই করে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে ভারত থেকে দেশে আসা যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ থাকতে হবে। এরপর চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্যানার দিয়ে স্ক্রিনিং করার পর কারও তাপমাত্রা বেশি হলে করোনা পরীক্ষা করা হচ্ছে। এ ব্যাপারে ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী অপারেটর পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, করোনা সংক্রমণ রোধে বন্দরে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ট্রাকগুলোতে দুই দফায় সীমান্তের শূন্যরেখায় ও বন্দরের ভেতরে প্রবেশপথে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। ভারতীয় ট্রাকচালক ও হেলপারদের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। সেই সঙ্গে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। 

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হুমায়ুন কবির বলেন, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হয়েছে। করোনার এই ধরন মারাত্মক আকার ধারণ করেছে। ইতোমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছ। আফ্রিকাসহ ওমিক্রন শনাক্ত হওয়া দেশগুলো থেকে যেসব যাত্রী হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আসবেন, তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী