সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী আইনজীবী সমিতির সভাপতির মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২১, ০১:১৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ০১:২৩

রাজশাহীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেল হক মারা গেছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৯ নভেম্বর বিকালে মহানগরীর সাহেব বাজার এলাকায় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তার কান এবং মাথার পেছন থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ কারণে সংশ্লিষ্ট চিকিৎসকরা অস্ত্রোপচার করেন। এরপর থেকে আইসিইউতে ছিলেন। বৃহস্পতিবার বিকালে মৃত্যুবরণ করেন তিনি।

তৌফিক জাহেদী আরও বলেন, অ্যাডভোকেট মোজাম্মেল হকের বয়স আনুমানিক ৭৫ বছর। তিনি পরপর দুবার রাজশাহী আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এর আগেও তিনি সমিতির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী এবং এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (০৩ ডিসেম্বর) সকাল ১০টায় মহানগরীর টিকাপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে মোজাম্মেল হকের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হবে।

এদিকে, মোজাম্মেল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এক শোক বার্তায় তিনি বলেন, মোজাম্মেল হক রাজশাহীর আইনজীবীদের মাঝে অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্ব ছিলেন। সাধারণ মানুষকে আইনি সহায়তা প্রদানে তার অবদান রাজশাহীবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মরহুম মোজাম্মেল হকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

/এমপি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের