রূপপুর প্রকল্পে গাড়ির ধাক্কায় কাজাখস্তানের নাগরিক নিহত

পাবনা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২১, ১৫:৫০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৬:০০

পাবনার ঈশ্বরদী উপজেলায় পেলোডার গাড়ির ধাক্কায় কোনিরবিভ বাউইরজান (৩৫) নামের এক কাজাখস্তানের নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রকল্পের ‘নিকিম’ নামের একটি প্রতিষ্ঠানের প্রকৌশলী কোনিরবিভ। ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সাব-ঠিকাদারি এই কোম্পানিতে কাজের জন্য রাশিয়া থেকে বাংলাদেশে আসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে প্রকল্পের অভ্যন্তরে কাজ করছিলেন কোনিরবিভ বাউইরজান। এ সময় একটি পেলোডার গাড়ি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপপুর প্রকল্পের সাইট অফিস কর্মকর্তা রুহুল কুদ্দুস বলেন, এটি একটি দুর্ঘটনা। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের