মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
০৩ ডিসেম্বর ২০২১, ২০:৫১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ২০:৫২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিন জন আহত হয়েছেন। শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মাইক্রোবাস ও অটোরিকশা দুটি দুমড়ে মুচড়ে যায়। তবে ঘটনার পরপরই মাইক্রোবাস ফেলে পালিয়ে যান চালক।

নিহতরা হলেন- উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের জনাব আলীর ছেলে জিয়াউর রহমান (৪০) ও ভোলাহাট উপজেলার মান্নুমোড় এলাকার জানে আলমের ছেলে জাহাঙ্গীর আলম (৩৯)। আহতরা হলেন- শাহাবাজপুর ইউনিয়নের পিরোজুপর এলাকার সুমন আলী, খাইরুল ইসলাম ও বিনোদুপর-খাসের হাট এলাকার সিয়াম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি মাইক্রোবাস সোনামসজিদ যাওয়ার সময় কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী জিয়াউর রহমান ও জাহাঙ্গীর আলম মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের