নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, ২ পরীক্ষার্থী কারাগারে

রাজশাহী প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২১, ২৩:০৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২৩:০৫

রাজশাহীতে চাকরির নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে দুই পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) নিয়োগ পরীক্ষার হল থেকে আটকের পর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। রাতে শহরের রাজপাড়া থানায় তাদের বিরুদ্ধে মামলা করে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার দুজন হলেন, রাজশাহীর দুর্গাপুর উপজেলার পুরাতন তেহের গ্রামের জেহের আলী কবিরাজের ছেলে মাহফুজ আহমেদ (২৮) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ইসমাইল হোসেনের ছেলে মো. ইব্রাহিম (২৯)।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজে খাদ্য অধিদফতরের ‘সহকারী খাদ্য পরিদর্শক’ পদের নিয়োগ পরীক্ষা চলছিল। পরীক্ষায় এ দুজনের আচরণ সন্দেহজনক হলে কক্ষ পরিদর্শক তাদের আটক করে কেন্দ্র সচিবের কক্ষে নিয়ে যান। এ সময় জিজ্ঞাসাবাদে তারা পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের কথা স্বীকার করেন। পরে পুলিশ এসে দুজনের কাছ থেকে তিনটি স্মার্টফোন, প্রশ্নপত্র এবং ম্যাসেঞ্জারে আসা সমাধান সংবলিত প্রশ্নপত্র উদ্ধার করে। এ ছাড়া ইব্রাহীমের কানের ভেতর থেকে একটি ক্ষুদ্র ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। কিন্তু মাহফুজের কানের ভেতর থাকা ডিভাইসটি বের করা যাচ্ছিল না। পরে মাহফুজকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকের মাধ্যমে যন্ত্রটি বের করা হয়।

তিনি আরও জানান, এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে। এ চক্রের অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম