মন্দির থেকে শিবলিঙ্গসহ ২৯টি শিলা পাথর চুরি

পাবনা প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২১, ২২:২২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২২:২২

পাবনার চাটমোহরে মন্দিরের জানালা ভেঙে বেশ কিছু নারায়ণ শিলা পাথরসহ শিবলিঙ্গ চুরির ঘটনা ঘটেছে। রবিবার ভোররাতে উপজেলার হান্ডিয়াল মধ্য বাজারের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের রক্ষণাবেক্ষণকারী মৃত জীবন ঠাকুরের স্ত্রী প্রভাতী অধিকারী জানান, তাদের বাড়ির উঠানে ব্যক্তিগত উদ্যোগে নির্মিত গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। শনিবার রাত ৮টায় মন্দিরে পাঠ কীর্তন ছিল। আরতি শেষে ভক্তরা চলে যান। রবিবার ভোর ৫টার দিকে ফুল তুলতে গিয়ে তিনি মন্দিরের জানালা ভাঙা দেখতে পান। ভেতরে গিয়ে চুরির বিষয়টি দেখেন।

তিনি বলেন, চোরেরা চার কষ্টি পাথরসহ ২৯টি নারায়ণ শিলা পাথর, একটি শিবলিঙ্গ, দুটি পিতলের আসন ও একটি কাঠের আসন চুরি করে নিয়ে গেছে। পরে চুরির বিষয়টি পুলিশকে জানাই।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম