পুলিশ কর্মকর্তা স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

রাজশাহী প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২১, ২০:১৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২০:৩০

রাজশাহী মহানগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ইফতেখায়েরের গোপনাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকালে নগরীর সাগরপাড়া এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ কর্মকর্তাকে রাজশাহী মেডিক্যাল (রামেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে ইফতেখায়েরকে গুরুতর অবস্থায় স্বজনরা উদ্ধার করে রামেক হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই তাকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়। বর্তমানে অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন আছেন তিনি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, বিকাল সাড়ে ৫টার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন অপারেশন থিয়েটারে আছেন। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এখানে সম্ভব না হলে তাকে ঢাকায় রেফার করা হতে পারে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে। তার স্ত্রী পুলিশের হেফাজতে আছেন। তবে এখনও তার থেকে কিছু জানা যায়নি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী