বেড়াতে নিয়ে নারীকে হত্যা: একজনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২১, ১৬:২০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৬:২০

পাবনার হেনা খাতুন হত্যা মামলায় আসামি রফিকুল ইসলাম রহিমকে (৪০) মৃত্যুদণ্ড এবং হত্যায় সহযোগিতা করায় নুরুল ইসলাম নামে অপর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া উভয় আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) পাবনা জেলা দায়রা বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক জানান, ২০১৫ সালের ১৮ আগস্ট সদর উপজেলার বলরামপুরের পদ্মা নদী থেকে বিধবা নারী হেনা বেগমের (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে হত্যাকাণ্ডে জড়িত রফিকুল ও রহিমকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, রিকশাচালক রফিকুল বিধবা হেনা বেগমের সরলতার সুযোগ নিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। হেনা বিয়ের জন্য চাপ দিলে আপত্তি করেন রফিকুল। এক পর্যায়ে কৌশলে পদ্মা নদীর পাড়ে বেড়ানোর কথা বলে নিয়ে নুরুলের সহযোগিতায় শ্বাসরোধ করে হত্যার পর হেনার মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণ ও আসামিদের জবানবন্দিতে অপরাধ প্রমাণিত হওয়ায় এ দণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি রফিকুল আদালতে উপস্থিত থাকলেও নুরুল পলাতক রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসি
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের