নির্বাচনি সহিংসতার ছবি তোলায় এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২১, ২১:৩০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২২:৩১

পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে তারাবাড়িয়া বাজারে নৌকার প্রার্থী রবিউল আলম টুটুল ও আনারসের প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থকদের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ নাসিম (২০)। সে দুবলিয়া হাজী জসীমউদ্দিন কলেজের ছাত্র এবং এইচএসসি পরীক্ষার্থী। সে চরতারাপুর ইউনিয়নের আটঘরিয়া গ্রামের নায়েব আলীর ছেলে।

এ ঘটনায় চরতারাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী রবিউল আলম টুটুল এবং সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে তারাবাড়িয়া বাজারে চেয়ারম্যান প্রার্থী রবিউল আলম টুটুল ও সিদ্দিকুর রহমানের সমর্থকদের পৃথক প্রচারণা মিছিল থেকে সংঘর্ষ বেধে যায়। এ সময় সিজারিয়ান অপারেশন হওয়া বোনের ওষুধ কিনতে আসা নাসিম সংঘর্ষের ছবি তার মোবাইলে ধারণ করতে থাকে। ছবি ধারণ করা দেখে কয়েকজন যুবক নাসিমের ওপর হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় বাধা দিতে গেলে আরও কয়েকজন ছুরিকাহত হন। পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অপর একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান খান নাসিমকে নিজের কর্মী বলে দাবি করেন। তবে নাসিমের পরিবারের দাবি, সে কারও সমর্থক নয়।

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের