কিট নয়-ছয়ের অভিযোগে দুই কর্মকর্তাকে অব্যাহতি, করোনা পরীক্ষা বন্ধ

রাজশাহী প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২১, ২৩:১৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ২৩:১৮

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। আরটিপিসিআর ল্যাবে কর্মরত দুই বৈজ্ঞানিক কর্মকর্তা দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় জনবল সংকটে পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। 

রবিবার (১৯ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

গত শুক্রবার থেকে দুই বৈজ্ঞানিক কর্মকর্তা ল্যাবে কাজ করছেন না। তারা হলেন এস এম হাসান এ লতিফ ও হামিদ আহমেদ। তারা মূলত বিভাগীয় ফরেনসিক ডিএনএ ল্যাবের বৈজ্ঞানিক কর্মকর্তা। 

রামেক হাসপাতালের পিসিআর ল্যাব চালু করার জন্য ২০২০ সালের মার্চে তাদের ডিএনএ ল্যাব থেকে আনা হয়। তবে রাজশাহী মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষা চলমান রয়েছে।

সম্প্রতি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার কিট নয়-ছয়ের ঘটনা ঘটে। বিষয়টি তদন্তে গঠিত কমিটি কিট নয়-ছয়ের সত্যতা পান। তদন্ত কমিটি সেসময় উচ্চতর তদন্তের সুপারিশ করে। তবে এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেওয়ার আগেই তারা দায়িত্ব থেকে অব্যাহতি নেন।

রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, ল্যাবের দুই টেকনোলজিস্ট ওই দুই বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে কিট নয়-ছয়ের অভিযোগ করেছিলেন। কিন্তু কাগজপত্রে ৪৯ হাজার ৪০০ কিটের মধ্যে প্রায় সবই ব্যবহার করার প্রমাণ রাখা হয়। অভিযোগকারীদের দাবি, অন্তত দুই হাজার কিট গায়েব করে দেওয়া হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৯ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। রাজশাহী মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান শাহ আলমকে প্রধান করে কমিটি গঠন করা হয়।

গত ১১ ডিসেম্বর দুই বৈজ্ঞানিক কর্মকর্তা হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর কাছে অব্যাহতি চেয়ে চিঠি দেন। এরপর হাসপাতাল পরিচালক অনুরোধ করে গত ১৬ ডিসেম্বর পর্যন্ত তাদের ল্যাবে কাজ করান। ১৭ ডিসেম্বর থেকে তারা আর ল্যাবে কাজ করেননি।

অব্যাহতি নেওয়ার প্রসঙ্গে এস এম হাসান এ লতিফ বলেন, আমাদের ডিএনএ ল্যাবেই এখন কাজের চাপ অনেক বেড়ে গেছে। তাই চলে এসেছি। আমরা এখান থেকেই বেতন পাই, মূল কাজটা তো এখানেই। ক্রান্তিকালে আমরা হাসপাতালে গিয়েছিলাম। কোনোরকম সম্মানী ছাড়াই কাজ করেছি। এই কথা তো কেউ বলে না।

এ বিষয়ে শামীম ইয়াজদানী বলেন, তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে না। মা ও শিশু মন্ত্রলায়ের অধীনে তারা ডিএনএ ল্যাবে কাজ করেন। করোনার ক্লান্তিকালে তাদের কাজে লাগানো হয়েছিল। এখন তারা ডিএনএ ল্যাবে কাজ বেড়ে গেছে জানিয়ে এখান থেকে অব্যাহতি নিয়েছেন। এ কারণে হাসপাতালের ল্যাব সাময়িকভাবে বন্ধ রয়েছে। আর সেসময় তাদের বিরুদ্ধে কিট নয়-ছয়ের যে অভিযোগ উঠেছিল, এরই পরিপ্রেক্ষিতে কমিটি গঠন করা হয়েছিল। সেসময় প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণে কিছু গরমিল পাওয়া যায়। 

তিনি আরও বলেন, দক্ষ বৈজ্ঞানিক কর্মকর্তা চেয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে চিঠি দেওয়া হয়েছে। জনবল পেলেই ল্যাব চালাতে পারবো। আর এখন করোনার পরীক্ষার সংখ্যা অনেক কম। মেডিক্যাল কলেজেই পরীক্ষা করা হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের