বগুড়ায় আরও ৮ নেতাকে আ.লীগ থেকে বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২১, ০৯:৫৩আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৯:৫৫

বগুড়ার ধুনটে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে আট জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১৯ ডিসেম্বর) গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রশিদ সরকার ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বাক্ষরিতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে নির্বাচন সংক্রান্ত কারণে জেলায় ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।

বহিষ্কৃত আট নেতা হলেন—গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীণ নেতা গোলাম হোসেন সরকার, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু শাহিন এবং ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবিবর রহমান।

এ বিষয়ে নৌকা প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহ আলম বলেন, এসব নেতা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের সঙ্গে বেইমানি করেছেন। তারা নৌকা মার্কাকে পরাজিত করতে ব্যাপক ভূমিকা পালন করেছেন। তাই দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার বলেন, বিগত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এই নির্বাচনে মনোনয়ন না পেয়ে দলের প্রতি শ্রদ্ধা রেখে এবারের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তারপরও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অবৈধভাবে দল থেকে বহিষ্কারের ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি এ ব্যাপারে দলের সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আল রাজি জুয়েল জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান ও বিদ্রোহী প্রার্থী হওয়ায় এ পর্যন্ত ৪৮ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম