একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৪, ১৯:০০আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ২১:৫৭

দলের প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বড় ধরনের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় সারা দেশের ৭৩ জন নেতাকে বহিষ্কার করেছে দলটি।

শুক্রবার (২৬ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানানো হয়।

চিঠিতে রিজভী আহমেদ উল্লেখ করেছেন, আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, ওয়ান-ইলেভেনের সময় এক চিঠিতে ৭৫টি সাংগঠনিক জেলা কমিটি ভেঙে দিয়েছিল বিএনপি। ওই ঘটনার রেশ এখনও শেষ হয়নি বিএনপিতে। বর্তমানে অন্তত ৮৫টি সাংগঠনিক জেলা কমিটি থাকলেও অনেক কমিটি এখনও পূর্ণাঙ্গ করা সম্ভব হয়নি।

বহিষ্কৃত ৭৩ জনের মধ্যে ২৮ জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন ও ২১ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।

বহিষ্কৃত বিএনপি নেতাদের তালিকা দেখতে ক্লিক করুন এই লিংকে

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান