অটোরিকশার কাছে হেরে জামানত বাজেয়াপ্ত নৌকার প্রার্থীর

বগুড়া প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ২২:০২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২২:২৪

বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (অটোরিকশা) আতিকুর রহমান আতিক। তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা ও বিদ্রোহী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এএসএম জাকির হোসেন এসব তথ্য জানিয়েছেন।

নির্বাচন অফিস সূত্র জানায়, এরুলিয়া ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন প্রার্থী ছিলেন। আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী (আনারস) রবিউল ইসলাম লিটন, স্বতন্ত্র প্রার্থী (অটোরিকশা) আতিকুর রহমান আতিক ও স্বতন্ত্র প্রার্থী আবদুল আলীম (মোটরসাইকেল)। এখানে ভোটার ২১ হাজার ৪২০ জন। 

রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৮টা পর্যন্ত ১৩টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান আতিক আট হাজার ১৬১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আবদুল আলীম পেয়েছেন ছয় হাজার ৭০২ ভোট, নৌকার প্রার্থী শফিকুল ইসলাম এক হাজার ৫২৪ ভোট পেয়ে তৃতীয় এবং বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম লিটন এক হাজার ২৭৯ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। 

মোট ভোট পড়েছে ১৭ হাজার ৬৬৬টি। বাতিল হয়েছে ৫৪ ভোট। কাস্টিং ভোটের এক-অষ্টমাংশ না পাওয়ায় নৌকার প্রার্থী শফিকুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী রবিউল ইসলাম লিটনের জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা এএসএম জাকির হোসেন।

তিনি বলেন, ইভিএমে ভোটগ্রহণ হওয়ায় দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হয়েছে। এই নির্বাচনে নৌকার প্রার্থীসহ দুই জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম