কেন্দ্রে পৌঁছেছে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের সরঞ্জাম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২২, ১৫:৫৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৫:৫৪

রাত পোহালেই পঞ্চম ধাপের ইউপি নির্বাচন। নির্বাচনকে সুষ্ঠু করতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ইউনিয়ন পরিষদের ১৪টি ইউনিয়নে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল কবিরের তত্ত্বাবধানে প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও সহকারি প্রিসাইডিং অফিসারদের হাতে ব্যালট পেপার, বক্স, কালি, কলমসহ ভোটগ্রহণের বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়। 

এ সময় উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল কবির বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

তিনি আরও জানান ১৩৪টি কেন্দ্রে ৭৯০টি বুথে ভোটগ্রহণ হবে। 

এর আগে বেলা ১১টায় পুরাতন স্টেডিয়ামে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব এ সময় ভোটের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক নিরাপত্তার বিষয়ে ব্রিফ করেন।

পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বলেন, নির্বাচনকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য টিমওয়ার্কের বিকল্প নেই। 

জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ভোটার দুই লাখ ৬৭ হাজার ৪৩৫ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৬ জন, সাধারণ সদস্য পদে ৫৪৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৭৩ জন  প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের