তাঁতী লীগ নেতার মৃত্যু, ১৪ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২২, ১৯:৪২আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৯:৪২

বগুড়ার কাহালুতে নির্বাচনি সহিংসতায় উপজেলা তাঁতী লীগ সদস্য ফারুক হোসেনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। নিহতের ছোট ভাই ফেরদৌস আলম মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকালে কাহালু থানায় হত্যা মামলা করেন। 

মামলায় কাহালু সদর ইউনিয়নে নব-নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী পি এম বেলাল হোসেনসহ যুবলীগ ও ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এজাহারে শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ আনা হয়।

মামলার অন্যতম আসামিরা হলেন- কাহালু উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাজিব, পৌর যুবলীগের সভাপতি আবদুল আলীম রানা, সহ-সভাপতি আবু বক্কর ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, কাহালু সদর ইউনিয়নের নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে গত ১৫ ডিসেম্বর রাতে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক মিঠু ও বিদ্রোহী প্রার্থী পি এম বেল্লাল হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মিঠুর কর্মী ফারুক হোসেন ছুরিকাহত হন। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জানুয়ারি সকালে মারা যান।

কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, গুরুত্বের সঙ্গে তদন্ত এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ