পরাজিত দুই প্রার্থী মিলে বিজয়ীর বাড়িতে হামলা, ৫ পুলিশ আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ২৩:০৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ২৩:০৭

পঞ্চম ধাপে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে অল্প ভোটের ব্যবধানে হেরে বিজয়ী প্রার্থীর বাড়ির সামনে বিক্ষোভ ও হামলা চালান দুই পরাজিত সদস্য প্রার্থী। এ সময় বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছেন তাদেরর সমর্থকরা। এতে পাঁচ পুলিশ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকাল ৫টার দিকে ঝিলিম ইউনিয়নের হোসেন ডাইং এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১৫ জনকে আটক করেছে। এ সময় দুটি মোটরসাইকেলে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

আহত পুলিশেরা হলেন- এসআই উসমান, এএসআই জাকারিয়া ও রাজু, পুলিশ কনস্টেবল ইউনুস ও তরিকুল। এর মধ্যে তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও এএসআই জাকারিয়া ও কনস্টেবল ইউনুসকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান জানান, ‘বুধবার (৫ জানুয়ারি) হওয়া ভোটে  ঝিলিম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেন টিউবওয়েল প্রতীকের প্রার্থী শরিয়ত আলী। নির্বাচনে পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল ইসলাম এবং আব্দুল কুদ্দুস সেরাতালসহ তাদের সমর্থকরা সমবেত হয়ে শরিয়ত আলীর বাড়ির সামনে হামলার উদ্দেশে বিক্ষোভ করেন। সেখানে উসকানিমূলক বিভিন্ন কথাবার্তা বলতে থাকেন। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় পরাজিত দুই সদস্য প্রার্থীর সমর্থকরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে এবং হামলা চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের আরও কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে। ১৫ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে অভিযান চালিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করে।’

বিজয়ী প্রার্থী শরিয়ত আলী বলেন, ‘পরাজিত প্রার্থী মনিরুল ও সেরাতালের সমর্থকরা হামলার উদ্দেশে আমার বাড়ির সামনে সমবেত হয়ে বিক্ষোভ করে এবং উসকানিমূলক কথাবার্তা বলতে থাকে। পরিস্থিতি খারাপ হওয়ায় আমি ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে এলে তারা পুলিশের ওপর হামলা চালায়।’

সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘এ ঘটনায় পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

পঞ্চম ধাপে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনে সাধারণ সদস্য পদে মনিরুল ইসলাম ১৪ (৫৪৫) ও আব্দুল কুদ্দুস সেরাতাল ৪০ (৫১৯) ভোটে পরাজিত হন শরিয়ত আলীর কাছে। শরিয়ত আলীর প্রাপ্ত ভোট ৫৫৯।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের