ভোটের দিন সংঘর্ষে যুবক নিহত: ১৬ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২২, ১৭:২৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৭:২৯

বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে জাকির হোসেন (৩২) নামে একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে জাকির হোসেনের স্ত্রী শাপলা বেগম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ ১৬ জনের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় মামলা করেন। প্রধান আসামি রামেশ্বরপুর ইউপির ২ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী ফেরদৌস হাসান মিঠু। 

জা‌কির জাইগুলি উত্তরপাড়া মৃত লয়া মিয়ার ছে‌লে। তিনি পেশায় রঙমিস্ত্রি। মেম্বার প্রার্থী সাইদুল ইসলামের (টিউবওয়েল প্রতীক) সমর্থক হিসেবে কাজ করছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রামেশ্বরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাইগুলি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে মেম্বার প্রার্থী সাইদুল ইসলাম (টিউবওয়েল) ও ফেরদৌস হোসেন মিঠুর (ফুটবল) সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে সাইদুলের সমর্থক জাকির ছুরিকাহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তিনি মারা যান। 

জাকির ২ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী সাইদুল ইসলামের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিরেন। তিনি ফেসবুক আইডিতে সাইদুলকে ভোট দিতে বিভিন্ন ধরনের পোস্ট দেন।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের