ইউনিয়ন পরিষদকে দুধ দিয়ে ধুয়ে নিলেন নতুন চেয়ারম্যান

পাবনা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২২, ২২:২৬আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ২২:৩১

দায়িত্ব গ্রহণের আগে দুধ ও গোলাপজল দিয়ে ইউনিয়ন পরিষদ ভবনকে ধুয়ে-মুছে পরিষ্কার করে নিয়েছেন  নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকালে চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষের ভিড় জমে ইউনিয়ন পরিষদে। কেউ ছবি তুলে কেউবা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। আর এতেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

এর আগে, রবিবার (৯ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে চাটমোহরের ১১ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথগ্রহণ করেন। বুধবার (১২ জানুয়ারি) তিনি মিলাদ পড়িয়ে ও ফিতা কেটে পরিষদের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন না। পরিষদ সচিবের কাছ থেকে দায়িত্ব বুঝিয়ে নেন নতুন চেয়ারম্যান।

ফিতা কেটে পরিষদে প্রবেশ করেন নতুন চেয়ারম্যান

ঘটনার বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত চেয়ারম্যান রজব আলী বাবলু বলেন, ‘এই পরিষদে আগে অনেক অসামাজিক কার্যক্রম পরিচালিত হতো। তাই পরিষদকে পবিত্র করতে আমার কর্মী-সমর্থকদের পানি দিয়ে ধুয়ে দিতে বলেছিলাম। তারা উৎসাহী হয়ে আনন্দ করে দুধ ও গোলাপজল দিয়ে ধুয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বুধবার সকালে প্রথম পরিষদে যাওয়ার আগে আমি সেখানে ক্বারি, মুসল্লি দিয়ে মিলাদ পড়িয়ে আল্লাহর নাম নিয়ে পরিষদের প্রথম কর্মদিবস শুরু করেছি। যেহেতু আমি মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি- তাই পরিষদকে পবিত্র করে নতুনভাবে শুরু করেছি। আশা করছি, এখন থেকে এই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কোনও অনৈতিক বা খারাপ কাজ হবে না।’

ইউনিয়ন পরিষদকে দুধ দিয়ে ধুয়ে নিলেন নতুন চেয়ারম্যান

এ বিষয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘দায়িত্ব গ্রহণ করার অনুষ্ঠানে তিনি আমাকে ডাকেননি। সচিব এসে স্বাক্ষর করে নিয়ে গেছেন। শুনলাম, আমি নাকি খারাপ মানুষ ছিলাম, পরিষদে খারাপ কাজ হতো, তাই দুধ আর গোলাপজল দিয়ে ধুয়ে দায়িত্ব নিয়েছেন তিনি। দুবার হেরে এবার জিতেছেন। তাই আনন্দে গদগদ হয়ে এটা করেছেন তিনি। এটা নিচু মানসিকতার পরিচয়।’

তিনি আরও বলেন, ‘আমিও দুবার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। আমি কখনও অতীত চেয়ারম্যানদের অসম্মান করিনি। ওই পরিষদের জমি আমার আর সাবেক চেয়ারম্যান আফজাল হোসেনের দেওয়া। নতুন ভবন নির্মাণ, রঙ করা ও ফার্নিচার সব আমার হাতে করা। সেখানে আমি খারাপ কাজ করবো- এমন প্রশ্নই ওঠে না। বর্তমান চেয়ারম্যানও সারাজীবন থাকবেন না। একদিন যেতে হবে।’

গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে রজব আলী বাবলু তার আপন ভায়রা দুবারের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে বিপুল ভোটে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে