৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ১৮:২৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৯:১০

জয়পুরহাটের কালাই উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আলিমুদ্দিনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। 

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে আলিমুদ্দিনকে একমাত্র আসামি করে কালাই থানায় মামলাটি করেন। গ্রেফতার আলিমুদ্দিন একই উপজেলার বালাইট গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, আলিমুদ্দিন কয়েকদিন ধরে তার শ্বশুরবাড়িতে ছিল। তার শ্বশুরবাড়ির পাশে শিশুটির বাড়ি। গত ১৪ জানুয়ারি বিকাল ৩টায় শিশুটির মা পাশের বাড়িতে যান। এই সুযোগে আলিমুদ্দিন বাড়িতে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকারে মা দৌড়ে বাড়িতে আসেন। মাকে দেখে আলিমুদ্দিন পালিয়ে যায়। এরপর শিশুটির মা প্রতিবেশীদের ঘটনা জানান। শিশুটির বাবা রিকশাচালক ঢাকায় ছিলেন। পরে বাবা গ্রামে ফিরে মামলা করেন।

কালাই থানার ওসি সেলিম মালিক বলেন, এ ঘটনায় থানায় মামলা হওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি