২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত, ভয়ে ‘গ্রাম ছাড়ছে’ প্রতিপক্ষ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ১৮:৪৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৮:৪৭

সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইয়ামিন (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক নারী-পুরুষ আহত ও বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে।  

বুধবার (১৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাঘাবাড়ি দক্ষিণপাড়া এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। নিহত ইয়ামিন শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলাকার ইউনুস আলীর ছেলে। এদিকে, ইয়ামিন নিহত হওয়ার খবরে প্রতিপক্ষের লোকজন ঘরের জিনিসপত্র নিয়ে দলবদ্ধভাবে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী এলাকার মিন্টু ও ককিল মোল্লা গ্রুপের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ ঘটনার জেরে বুধবার সকালে বাঘাবাড়ি দক্ষিণপাড়া এলাকায় উভয় গ্রুপের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় এ সংঘর্ষে চলে। সংঘর্ষে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে ইয়ামিনসহ উভয়পক্ষের অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান ইয়ামিন। এদিকে, ইয়ামিনের মৃত্যুর খবরে লোকজন দলে দলে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান বলেন, ‘দীর্ঘদিন ধরে বাঘাবাড়িতে এ দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। আজ তুচ্ছ ঘটনা নিয়েই সংঘর্ষ বাধে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষে ইয়ামিন নামে এক যুবক নিহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী