এমপি হাবিবে মিল্লাত করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২২, ১৯:৫৭আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৯:৫৭

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। শনিবার (২২ জানুয়ারি) বিকালে নিজের ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন তিনি।

করোনার টিকার বুস্টার ডোজ নেওয়ার ১০ দিন পর তিনি ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

এ সময় সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন এই এমপি। একই সঙ্গে করোনার টিকা নেওয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন তিনি।

এর আগে, ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ গ্রহণের মাধ্যমে সিরাজগঞ্জে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না। এরপর ৮ এপ্রিল জাতীয় সংসদ ক্লিনিক থেকে দ্বিতীয় ডোজ ও ১২ জানুয়ারি টিকার বুস্টার ডোজ নেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম