আ.লীগকে ‘ব্যঙ্গ’ করায় শিবির নেতার ১০ বছর কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২২, ২০:৩৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২০:৩৮

আওয়ামী লীগকে ‘ব্যঙ্গ’ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘কাল্পনিক গল্প’ পোস্ট দেওয়ায় আবদুল মুকিত রাজু (২৬) নামে ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।

আবদুল মুকিতের বাড়ি রাজশাহীর পবা উপজেলার হরিপুর গ্রামে। তিনি হরিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি বলে জানিয়েছেন মামলার বাদী সাইদুর রহমান বাদল।

সাইদুর হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। টানা তৃতীয়বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। 

সাইদুর রহমান জানান, ২০১৭ সালের ২৭ মে মুকিত তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে একটি কৌতুক পোস্ট করেন। এ কারণে পরদিন পবা থানায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোসা. ইসমত আরা জানান, মামলার বিচার চলাকালে আদালত আট জনের সাক্ষ্যগ্রহণ করেছেন। এরপর রায় ঘোষণা করা হয়েছে। রায় ঘোষণাকালে আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী