রাজশাহীতে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২২, ১৮:০০আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৮:০০

রাজশাহীতে জহুরুল ইসলাম নামে এক শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে নগরের ভদ্রা রেল কলোনীর পেছনের মাঠে এই ঘটনা ঘটে।

জহুরুল ইসলাম রেলওয়ের চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনের পোর্টাল পদে কর্মরত ছিলেন। তিনি শ্রমিক লীগের রেলওয়ে ওপেন লাইন শাখার সহ-সভাপতি। এ ছাড়া ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তিনি।

১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমন জানান, বাড়ির পেছনে রেলওয়ে একটি জমিতে চাষাবাদ করা নিয়ে আরেক কর্মী মতিহারের ছেলে সজীবের সঙ্গে জহুরুলের বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে ওই জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে দুই জনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সজীব। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলী বেলন, জহুরুল ও সজীব রেলওয়ের কর্মচারী। কয়েক বছর ধরে ওই জমিটি দুই জনে চাষাবাদ করতেন। এ বছর জহুরুল একাই জমিটিতে ধান লাগাতে গেলে দ্বন্দ্ব বাধে। দ্বন্দ্বের জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় সজীবের বাবা মতিয়ারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জহুরুলের লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি