রাজশাহী বিভাগে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ছাড়ালো ৪৩ শতাংশ

রাজশাহী প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২২, ১৭:১২আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৭:২৫

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৮৯১ জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৪৩ দশমিক ৮৯ শতাংশ।

রবিবার (৩০ জানুয়ারি) ‌দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত চারজন রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭০৫ জনে। গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৩০টি নমুনা পরীক্ষায় ৮৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে এক লাখ ৮ হাজার ৯৯৯ জনের।

২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় ৬২৪টি নমুনা পরীক্ষায় ৩৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৬০ দশমিক ৪২। চাঁপাইনবাবগঞ্জে ১০৬টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের, নাটোরে ১৩৮টি নমুনা পরীক্ষায় ৬৩ জনের, নওগাঁয় ৭৪টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের, সিরাজগঞ্জে ৮৮টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের, জয়পুরহাটে ১৪০টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের, বগুড়ায় ৩৪৩টি নমুনা পরীক্ষায় ১৩৫ জনের ও পাবনায় ৫১৭টি নমুনা পরীক্ষায় ১৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান