সিরাজগঞ্জে যুবদল নেতাকে গুলি করে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২২, ২১:৫৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৭

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধনীবাড়ী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আকবর হোসেন নামে (৫০) এক যুবদল নেতা নিহত হয়েছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আকবর হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলা সয়দাবাদ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক বলে নিশ্চিত করেছেন জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু। আকবর হোসেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় সারুটিয়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। 

জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু দাবি করেন, ‘আকবর তার নিজ বাড়ির পাশেই সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।’

বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একজন নিহতের খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারবো।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ