ওমিক্রন শনাক্তের পর রাজশাহী মেডিক্যালে সর্বোচ্চ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৩

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধঅন অবস্থায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে তিন জন পুরুষ এবং দুই জন নারী রয়েছেন। দেশে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ শনাক্তের পর রামেক হাসপাতালে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। 

এর আগে রামেক হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বুধবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইইনটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৫ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৬৫ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন রোগী। হাসপাতালে বর্তমানে রাজশাহীর ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচ, নওগাঁর ও নাটোরের তিন জন করে, পাবনার চার জন, কুষ্টিয়ার দুই, সিরাজগঞ্জ-ঝিনাইদহ ও বগুড়ার একজন করে রোগী ভার্তি রয়েছেন।

এদিকে বুধবার (০২ ফেব্রুয়ারি) রাতে রামেক হাসপাতাল ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ল্যাবে ৪৬২ জনের নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা ধরা পড়েছে। এই ল্যাবে রাজশাহী জেলার ২৫০ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৯১ জনের। করোনা শনাক্তের হার ৪১ দশমিক ৯৭ শতাংশ। 

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের