সহকারীর ডাকে বাড়ি থেকে বেরিয়ে লাশ হলেন চালক

জয়পুরহাট প্রতিনিধি 
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৩:১১

জয়পুরহাটে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ট্রাক্টরচালককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চালকের সহকারী উজ্জ্বল হোসেন জড়িত বলে অভিযোগ উঠেছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নিহতের লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মীর হাসান (৩০)। তিনি জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা মিস্ত্রিপাড়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টার দিকে ট্রাক্টরচালক মীর হাসানের সহকারী ও পাশের তেঘরবিশা হঠাৎপাড়া গ্রামের শ্রীণগেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান তাকে বাড়ি ডেকে নিয়ে যায়। এরপর রাতে আর বাড়ি ফিরেনি চালক মীর হাসান। রবিবার সকালে মীর হাসান ও তার সহকারী উজ্জ্বলের বাড়ির মাঝখানে আনুমানিক ৪০০ গজের ব্যবধানে ফসলি মাঠে লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মীর হাসানের লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে উজ্জ্বলকে খুঁজে পায়নি পুলিশ।

ওসি আলমগীর জাহান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মীর হাসানকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি