মাদ্রাসা শিক্ষককে হত্যায় যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৪

শাহজাদপুরে মাদ্রাসা শিক্ষক নজরুল ইসলাম হত্যা মামলায় রুহুল কুদ্দুস নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত রুহুল কুদ্দুস শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামের মৃত বাহাদুর সরদারের ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চন্দনগাঁতী গয়হাট্টা আলিম মাদ্রাসার আরবি বিষয়ক সিনিয়র শিক্ষক ছিলেন নজরুল ইসলাম। তিনি নিয়মিত শাহজাদপুর উপজেলার চর নবীপুর খেয়াঘাট পার হয়ে মাদ্রাসায় যাতায়াত করতেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে খেয়াঘাট পারাপারের সময় আসামি রুহুল কুদ্দুস শিক্ষক নজরুলের সঙ্গে বাদানুবাদে জড়ান। 

পরে তিনি দুই হাজার পাঁচশ’ টাকা ক্ষতিপূরন দাবি করেন। এরই জেরে ২০১৪ সালের ৫ এপ্রিল উভয়ের মধ্যে পুনরায় কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রুহুল কুদ্দুস ধারালো ছুরি দিয়ে মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে আতিকুর রহমান বাদী হয়ে রুহুল কুদ্দুসকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রুহুল কুদ্দুসকে গ্রেফতার করলে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় ১৯ সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের