রেকর্ড গড়ে দেশের তৃতীয় রাজশাহী, এগিয়ে মেয়েরা

রাজশাহী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২১

পাসের হারে অতীতের সব রেকর্ড ভেঙেছে রাজশাহী শিক্ষা বোর্ড। উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সারা দেশের মধ্যে এবার রাজশাহী শিক্ষা বোর্ড তৃতীয় হয়েছে। এ বছর পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী। এবার সব দিক থেকেই এগিয়ে রয়েছেন মেয়েরা। রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এ ফল ঘোষণা করা হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, এবার মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৫০ হাজার ৯১৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪৭ হজার ৪৮৪ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭৭ হাজার ৭২৯ এবং ছাত্রীর সংখ্যা ৬৯ হাজার ৭৫৫।  এবার রাজশাহী বোর্ডের ২০০ কেন্দ্রের মাধ্যমে আট জেলার ৭৫৯টি কলেজ থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

তিনি  আরও বলেন, চলতি বছর অতীতের সব রেকর্ড ভেঙেছে রাজশাহী বোর্ড। এ বছর ছাত্র পাস করেছে ৯৬ দশমিক ৫১ শতাংশ। ছাত্রী পাসের হার ৯৮ দশমিক ৫১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী। এদের মধ্যে ১৪ হাজার ৪০০ ছাত্র, আর ছাত্রী ১৮ হাজার ৪০০ জন। এক বিষয়ে ফেল করেছে তিন হাজার ৫৯৮ জন। এক বিষয়ে অকৃতকার্যের হার দুই দশমিক ৪৪। শতভাগ পাস করেছে ১৬২টি কলেজ।

/টিটি/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী