রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে এক বৃদ্ধের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৬

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। ষাটোর্ধ্ব ওই বৃদ্ধ রাজশাহী জেলার বাসিন্দা।

রবিবার রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে একজন রোগী মারা গেছেন। এর বাইরে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে কোনও রোগী মারা যাননি।

এদিকে, রামেকের করোনা ইউনিটে রবিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৫৪ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭ জন। করোনা শনাক্ত হয়নি ভর্তি হওয়া দুই জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন দুই জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।

এর আগে, শনিবার (১২ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয় আট জনের। একই দিনে রামেক ল্যাবে ৩৫৩টি নমুনা পরীক্ষায় ৮৯ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহী জেলার ১৮৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২৮ জনের। জেলায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৪ শতাংশ।

একই ল্যাবে জয়পুরহাটের ৩০টি নমুনা পরীক্ষায় ২০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮৭টি নমুনা পরীক্ষায় ২০ জন এবং নাটোরের ৭১টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে জয়পুরহাটে করোনা শনাক্তের হার ৬৬ দশমিক ৬৭, চাঁপাইনবাবগঞ্জে ২২ দশমিক ৯৯ এবং নাটোরে ২৯ দশমিক ৫৮ শতাংশ।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী