মোবাইল টিপতে টিপতে রেল লাইন পার, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০০:২০

নাটোরের লালপুর উপজেলার বিজ্ঞপুর এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন তার আরেক বন্ধু। আহত ওই যুবককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত যুবকের নাম রকি (২০)। সে ওই উপজেলার চংধুপল ইউনিয়নের ইসলামপুর গ্রামের রেজার ছেলে। আহত সাকিব একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ইমদাদুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রবিবার রাত ৮টার দিকে ওই দুই বন্ধু মোবাইল টিপতে টিপতে রেললাইন ধরে বাড়ি ফিরছিল। এ সময় রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রকি ঘটনাস্থলেই মারা যায়। সাকিবকে হাত বিচ্ছিন্ন অবস্থায় স্থানীয় মুক্তার ক্লিনিকে পাঠানো হলে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

মুক্তার ক্লিনিকের মালিক মুক্তার হোসেন বলেন, সংকটাপন্ন হওয়ায় ওই যুবককে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে