পার্কে ডেকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:১০

বগুড়ায় মো. মিরাজ (২৫) নামে এক অটোরিকশা মেকানিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের এডওয়ার্ড পৌর পার্কে এ ঘটনা ঘটে।

মিরাজ বগুড়া শহরের বৃন্দাবনপাড়া দক্ষিণপাড়ার আবদুর রহমানের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে কে বা কারা তাকে মোবাইল ফোনে এডওয়ার্ড পৌর পার্কে আসতে বলে। সেখানে বাগবিতণ্ডার এক পর্যায়ে মিরাজের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক শামীম আহম্মেদ জানান, পার্কে থাকা কয়েকজন রক্তাক্ত অবস্থায় মিরাজকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সদর থানার ওসি সেলিম রেজা আরো জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি