রাজশাহী মেডিক্যালে বেড়েছে মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৮

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আরও চার জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। মারা যাওয়াদের মধ্যে দুই জন রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া একজন নাটোর এবং অপরজন জয়পুরহাটের বাসিন্দা। করোনা সংক্রমণ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি ছিলেন তারা। এরআগের ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুই রোগী মারা যায়।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত এক দিনে রামেক হাসপাতালে করোনায় আরও চার জন মারা গেছেন। এই চার জনই ভর্তি ছিলেন হাসপাতালের আইসিইউতে। এদের একজন নারী আর বাকি তিন জন পুরুষ। চার জনের মধ্যে দুই জনের বয়স ৬১ বছরের উপরে। এছাড়া একজনের বয়স ৫১ থেকে ৬০ এবং অপর জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৯ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৩৮। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৪ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আট জন। করোনা ধরা পড়েনি ভর্তি সাত জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চার রোগী।

বর্তমানে রাজশাহীর ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের আট, নওগাঁর ছয়, নাটোর ও পাবনার তিন জন করে, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও জয়পুরহাটের একজন করে রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম